1. admin@newsbanglatv24.com : admin :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

রংপুরের ৬টি আসনে ১৫ জনের মনোনয়ন সংগ্রহ।

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬ টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলার ৬ টি সংসদীয়
আসনের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রংপুর-১ আসনে ৩ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৫ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন ও রংপুর-৬ আসনে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
রংপুরের ৬ টি আসনের ৫ টি আসনেই দলীয় মনোনয়নপ্রাপ্ত ৫ জন বিএনপির প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রংপুর ১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর ২ আসনে মোহাম্মদ আলী, রংপুর ৩ সামসুজ্জামান সামু, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর ৬ সাইফুল ইসলাম। শুধু মাত্র রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত এমদাদুল হক ভরসা এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে শুধু রংপুর সদর ৩ আসনে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন এখনও চূড়ান্ত না হলেও ইতোমধ্যে রংপুর ১ আসনে ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল, রংপুর ৪ আসনে ফখরুজ্জামান। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হিসেবে রংপুর সদর ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমিরুজ্জামান পিয়াল এবং রংপুর ৩ আসনেই তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এ বিষয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬ টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী এখনও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT