1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে “মেরিল সুমন” গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি রংপুর।

রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে “মেরিল সুমন” (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। গত ২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের পিতার নাম আবু হানিফ এবং তার স্থায়ী ঠিকানা রংপুর নগরীর শালবন এলাকা।

রংপুর মহানগর এলাকায় তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট নয়টি মামলা রয়েছে। এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের বিনিময়ে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিদ্যমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের উপর হামলা, নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছে—এমন গোপন তথ্য প্রাপ্তির পর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় তাকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়।

গ্রেফতার এড়াতে সে ঠাকুরগাঁও জেলায় আত্মগোপনে থাকলেও নিয়মিত রংপুরে এসে তার সহযোগী ও ক্যাডারদের সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ পরিস্থিতিতে গত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ স্পষ্টভাবে জানাচ্ছে যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিরোধী যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT