1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

​রংপুরে জাতীয় সমাজসেবা দিবসে ‘হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা’কে বিশেষ সম্মাননা প্রদান।

রতন রায়হান, রংপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

​রংপুরে জাতীয় সমাজসেবা দিবসে ‘হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা’কে বিশেষ সম্মাননা প্রদান

রতন রায়হান, রংপুর প্রতিনিধি:

রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬। এ উপলক্ষে সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখায় সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা’-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​(৩ জানুয়ারি) জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

​২০২৫ সালে সমাজসেবা ও আর্তমানবতার সেবায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সংস্থাটিকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন হারাগাছের কৃতি সন্তান ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা

​অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

​সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা বলেন, “এই স্বীকৃতি আমাদের কাজের গতি ও দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে চাই।”

সৌজন্যে: জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT