1. admin@newsbanglatv24.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী রুহি।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ডেস্ক রিপোর্ট 

আসন্ন সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি তিনি বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, জামায়েত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। আপনারা দেখেন চরমোনাইয়ের হুজুর হাতপাখা মার্কা উনি বের হয়ে এসেছেন। আরও অন্য দল বের হয়ে আসছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনকে ওনারা বলেছিলেন কিছু আসন সমঝোতা করবেন, কিন্তু তারা আসন সমঝোতা করেন নাই।

আব্দুর রহীম রুহি বলেন, আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনাদের বাসায় গিয়ে সাক্ষাৎ পাইনি। অর্থাৎ ওনারা আমাদেরকে বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছেন। আপনারা জানেন, সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয়, নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আসন সমঝোতা হয়নি।

১১ দলীয় ঐক্য অবমূল্যায়নের কারণে আপনারা নির্বাচন থেকে সরে গেছেন কি না এমন প্রশ্নের জবাবে এ প্রার্থী বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা অবমূল্যায়নের কারণে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করি, একটি দলই আছে যেটি হচ্ছে রিকশা মার্কা এবং আরেকটি হচ্ছে জামায়াত। এ ছাড়া বাকি সব হচ্ছে জামায়াতের ‘বি’ টিম। কারণ তারা জানে যেকোনও সময় তাদের নিবন্ধন বাতিল হতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারে। এজন্য এরকম ‘বি’ টিম তারা রেডি রাখে।

এটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বট গাছ মার্কার এ প্রার্থী জানান, এটি তাদের জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ১১ দলীয় জোটের আসন সমঝোতায় বাংলাদেশ খেলাফত আন্দোলনকে কোনও আসন দেওয়া হয়নি। এ ছাড়া এ জোটের জাগপা ও শেষ দিকে যোগ দেওয়া লেবার পার্টিও কোনও আসন পায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT