1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন।

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার

রংপুর হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী ও দলটির সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর জুলাই স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আখতার বলেন, ‘বিকেল থেকে হারাগাছে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার-টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।
আখতার অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাদের জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT