1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ

কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত আবু সাইদ (৪৮) উপজেলার মৌচাক ভান্নারা এলাকার বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তার মেজো ছেলে সোহাগের সঙ্গে পারিবারিকভাবে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রথম রোজার এক সপ্তাহ আগে বাড়ি ফাঁকা পেয়ে শ্বশুর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পরবর্তীতেও একাধিকবার একই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে গৃহবধূ পাশের বাবার বাড়িতে আশ্রয় নেন।

পরে শ্বশুর তাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যেতে গেলে তিনি যেতে অস্বীকৃতি জানান এবং বাবা-মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মৌচাক ফাঁড়ি পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT