1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের।

সাগর মিয়া রংপুর প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সাগর মিয়া রংপুর প্রতিনিধি:

রংপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামী পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পৃথক দুই ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী পলাশ আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে পলাশকে গাঁজাসহ আটক করে পুলিশ। এ সময় তিনি তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এএসআই পিয়ারুল ইসলামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং পরবর্তীতে আসামীকে গ্রেফতার করা হয়। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, “পুলিশ সদস্য হত্যার ঘটনায় আদালতের এই রায় ন্যায়বিচারের প্রতিফলন। এতে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।” অন্যদিকে, আসামীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, এ রায়ে তারা সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT