1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।
নির্বাচনে এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। এ তালিকায় যেমন রাজনৈতিক অঙ্গনের মানুষ রয়েছেন, পাশাপাশি সংস্কৃতি জগতের অনেক তারকাও শুভেচ্ছ বার্তা দিচ্ছেন তাকে।

এবার রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। আর ছবির মাঝে একশব্দে লিখেছেন ‘অভিনন্দন।
অপু বিশ্বাসের এই শুভেচ্ছা বার্তা এরইমধ্যে নজর কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। নারী নেতৃত্ব ও তারকা শিল্পীকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, এ নির্বাচেন হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রুমিন ফারহানা। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT