1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।

কাউনিয়া–পীরগাছা জুড়ে ধানের শীষের পক্ষে তৈরি হয়েছে তীব্র গণজোয়ার। সাবেক এমপি করিম উদ্দিন ভরসার সন্তানদের নেতৃত্বে মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় অভূতপূর্ব আলোড়ন তুলেছেন দলীয় নেতাকর্মীরা। আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে জয়ী করতে দিন-রাত এক করে কাজ চলছে গ্রাম থেকে গ্রামান্তরে, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ধানের শীষের বার্তা।
পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক—কোনো কর্মসূচিই বাদ যাচ্ছে না। কর্মী-সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করিম উদ্দিন ভরসার সন্তানরা সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলছেন, তুলে ধরছেন এমদাদুল ভরসার নেতৃত্বে এলাকার ভবিষ্যৎ উন্নয়ন ও ন্যায়ের রাজনীতির অঙ্গীকার। তাদের মাঠে নামার পর থেকেই প্রচারণায় এসেছে নতুন গতি, বেড়েছে সাহস ও আত্মবিশ্বাস।
স্থানীয়দের ভাষ্য, ভরসা পরিবারের সন্তানদের সক্রিয় উপস্থিতিতে নির্বাচনী হিসাব বদলে যেতে বসেছে। প্রতিদিনই ধানের শীষের পক্ষে বাড়ছে জনসমর্থন, শক্ত হচ্ছে মাঠের অবস্থান। নেতাকর্মীদের দাবি, এই গণজোয়ার থামানো যাবে না।
প্রচারণায় তারা স্পষ্ট কণ্ঠে বলেন, “ধানের শীষ মানেই জনগণের শক্তি। এমদাদুল ভরসার জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
ভোটের মাঠে এখন একটাই বার্তা—লড়াই হবে, বিজয় হবে ধানের শীষের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT