1. admin@newsbanglatv24.com : admin :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

রংপুরে নির্বাচনী দায়িত্ব পালনে আনসার–ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার–ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। একই সঙ্গে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার সমাবেশ ভার্চুয়ালি উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, নির্বাচন একটি রাষ্ট্রীয় দায়িত্ব ও আমানত। এ দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাব নির্বাচন প্রক্রিয়ায় স্থান পাবে না।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দায়িত্ব পালনের সময় জাতীয় পতাকা ও আনসার বাহিনীর পতাকার মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি কোনো অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

সমাবেশে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিপিএম, পিভিএমএস বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় রাষ্ট্রের প্রয়োজনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন নির্বাচনে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও মাঠপর্যায়ের সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সমাবেশে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। রংপুর জেলার প্রতিটি ভোটকেন্দ্রেও নির্ধারিত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের দায়িত্বের মধ্যে থাকবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা।

এ সময় ভোটের আচরণবিধি ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই–বাছাইয়ের মাধ্যমে যোগ্য সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করার বিষয়টিও জানানো হয়।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT