1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

​পীরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদন অনিয়মের অভিযোগ।

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে নির্ধারিত সময় পেরিয়ে গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত অফিস খোলা রেখে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলতে দেখা যায়। সরকারি নিয়মের তোয়াক্কা না করে এভাবে কাজ চলায় সেবা প্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অফিস সময় শেষ হওয়ার দীর্ঘক্ষণ পরও সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পুরোদমে সচল ছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে সেখানে সেবা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে বিশেষ কিছু দলিল সম্পাদনের জন্য এই বাড়তি সময় ব্যবহার করা হচ্ছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,
​”অফিস সময় শেষ হলেও কিছু নির্দিষ্ট লোকের দলিল আগে করা হচ্ছে। আমরা সাধারণ মানুষ সারাদিন বসে থেকেও সিরিয়াল পাচ্ছি না, অথচ রাতে বিশেষ সুবিধায় কাজ শেষ করা হচ্ছে। আমাদের বাধ্য হয়ে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।”
​আরেক সেবা গ্রহীতা জানান, রাতের অন্ধকারে তদারকি কম থাকার সুযোগ নিয়ে জালিয়াতি বা অনিয়মের আশঙ্কা থাকে। তিনি বলেন, “দিনের আলোয় যা সম্ভব নয়, রাতের আঁধারে সেই অনিয়মগুলোই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আমরা শঙ্কিত।
​এ বিষয়ে পীরগাছা সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্জীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগের একাংশ স্বীকার করে বলেন,
​”আমি বর্তমানে অতিরিক্ত দায়িত্বে আছি। কাজের চাপ বেশি হওয়ার কারণেই অফিস সময়ের পরেও কাজ করতে হয়েছে। তবে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি সঠিক নয়।”
​অন্যদিকে, বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন,
​”আমি বিষয়টি অবগত হয়েছি। নির্ধারিত সময়ের বাইরে সরকারি অফিস পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। সরকারি অফিসে সেবা প্রদান অবশ্যই নির্ধারিত নিয়মের মধ্যে হতে হবে।
এলাকাবাসীর দাবি, সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন কাজ শেষ হচ্ছে না এবং রাতের বেলায় কেন বিশেষ দলিলগুলো প্রাধান্য পাচ্ছে, তা তদন্ত করে দেখার জোর দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT