1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ।

মিঠাপুকুর প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

মিঠাপুকুর প্রতিনিধি।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দশম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন।।।।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান। অভিযুক্ত আরিফুল ইসলাম (২০) মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মনছুর আলীর পুত্র। ধর্ষণের স্বীকার ভুক্তভোগী উপজেলার জায়গীরহাট ফখরুল উলুম ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জোতগকুল এলাকার বাসিন্দা বান্ধবী কামিলা আক্তার রিতা ও তার প্রেমিক নাসিরুল পালিয়ে যাওয়ার সময়ে সহযোগিতা করে ভুক্তভোগী ওই কিশোরী। এ সময় বান্ধবীর প্রেমিক নাসিরুলের বন্ধু আরিফুলের বাড়িতে সুকৌশলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ওই কিশোরীকে। এরপরেই নিজ বাড়িতে আশ্রয় দেয়ার সুবাদে ২৮ ডিসেম্বর রাতে ও সকালে তিন দফায় জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে আরিফুল। রাতভর নির্যাতনের পরে সকালবেলা বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত আরিফুল।।।।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রতিবেদককে জানান,বান্ধবী রিতাকে সহযোগিতা করেছিলাম তাদের ভালবাসার পূর্ণতা পাওয়ার জন্য। সেই সহযোগিতাই যে আমার জীবনটাকে নরক বানিয়ে ফেলবে, বুঝতে পারিনি। আমাকে ওরা সুকৌশলে নিয়ে গিয়ে তিনদফায় জোর পূর্বক ধর্ষণ করেছে। আমি এর ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানায়,গণমাধ্যমকর্মী আসার খবর পেয়েই সটকে পড়েছেন আরিফুলের পিতা মাতা। আরিফুলের চাচা তায়েক আহমেদ প্রতিবেদককে বলেন, ছেলে হামার ভুল করি ফেলছে। হামরা বিয়ে দিবার চাইছিলাম। হাফিজার চেয়ারম্যান মীমাংসা করার অনেক চেষ্টা করছে। ওরা মানে নাই। মামলা করছে। কী করবে করুক। আমরাও দেখব।

মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। আজকে ছুটি থাকায় মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি। ভুক্তভোগী ভিকটিম সাপোর্ট সেণ্টারে রয়েছে। হাসপাতাল খুললে ভিকটিমের পরীক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT