1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৪৪ বোতল এসকাফ ও ৩.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর পৃথক দুটি অভিযানে অভিনব কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় ৩৪৪ বোতল ফেনসিডিলজাতীয় মাদক এসকাফ (ESKuf) ও ৩.৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্র ধারণ করে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এলিট ফোর্স র‍্যাব। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি দুটি পৃথক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে সকাল ১১টার দিকে র‍্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কে ব্যাটারিচালিত একটি মিশুক তল্লাশি করে। এ সময় গাড়ির সিটের পাশে বিশেষ কায়দায় রাখা ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মো. সেলিম মিয়া (৪৬) ও মো. আবু তাহের (২৬) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই দিন বিকেল ৩টার দিকে র‍্যাব-১৩ এর সদর কোম্পানি, রংপুর এর একটি দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের লতাবর কদমতলা গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাড়ির মেঝেতে পুঁতে রাখা ড্রামের ভেতর এবং একটি মোটরসাইকেল তল্লাশি করে মোট ৩৪৪ বোতল এসকাফ জব্দ করা হয়। এ ঘটনায় মো. আকিমুল ইসলাম আপেল (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তারা মাদক পরিবহনে বিভিন্ন কৌশল অবলম্বন করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT