1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র‍্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক–প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে দিনাজপুর ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার প্রধান আসামি মো. মোস্তাক (৩২) ভুক্তভোগীর এলাকার জামাই। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার সময় নানীর অনুপস্থিতিতে বাড়ির একটি চৌকিতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে মামলার দ্বিতীয় আসামি মো. মমিনুর রহমান (৪৫) প্রধান আসামিকে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–১৮)।

ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১৩ ও র‍্যাব-১১–এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মো. মোস্তাককে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টা ৪০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে মো. মমিনুর রহমানকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT