1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কুড়িগ্রামে জমি বিরোধে সৎ ভাইকে হত্যার অভিযোগ, কুমিল্লা থেকে প্রধান আসামি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

কুড়িগ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. আব্দুল মান্নান (৩০) নিহত মো. আব্দুল কুদ্দুস (৬৫)-এর সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আসামি ও তার সহযোগীরা নিহতকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল কুদ্দুস তার ছেলে মো. রাসেল মিয়াকে নিয়ে পৈতৃক জমিতে ধান রোপণ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা কুড়াল ও কোদাল নিয়ে সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় প্রতিবাদ করলে আব্দুল মান্নান কুড়াল দিয়ে আব্দুল কুদ্দুসের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল।

র‌্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই অংশ হিসেবে র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-১১ (কুমিল্লা) এর যৌথ অভিযানে গত ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার সাওড়াতলী এলাকা থেকে প্রধান আসামি মো. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে এ ধরনের সহিংস অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT