1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

নীলফামারীতে ৪ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা, ২টি চিমনি ধ্বংস।

নীলফামারী প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-১৩-এর সিপিসি-২ নীলফামারীর একটি দল, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে লাইসেন্স ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন, নিষিদ্ধ এলাকায় ভাটা পরিচালনা, নিম্নমানের মাটি ব্যবহার এবং পরিবেশের জন্য ক্ষতিকর অতিরিক্ত সালফার ও অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১৩) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী চার ইটভাটার মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে মো. ওবায়দুল ইসলামকে ৫ লাখ টাকা, মো. এজাজ আহমেদ দোলুয়াকে ৪ লাখ ৫০ হাজার টাকা, সুরেজ সিঙ্গানিয়াকে ৫ লাখ টাকা এবং মো. আমদাসুল হককে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে দুটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT