1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

মানিকগঞ্জে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়ে হাসপাতালে গণধর্ষণের শিকার কিশোরী: দুই আনসার সদস্য আটক।

​নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ।

​যাত্রাপথে বিপদে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাসপাতালে গিয়ে চরম নৃশংসতার শিকার হয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোরী। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে রাতেই আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী ও তার স্বামী বর্তমানে নারায়ণগঞ্জে বসবাস করেন। গতকাল রোববার বেলা তিনটার দিকে তারা ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সদরে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। গভীর রাতে রাস্তার চেয়ে হাসপাতাল চত্বর বেশি নিরাপদ মনে করে তারা রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন।
​সেখানে কর্মরত আনসার সদস্য শাহাদাত হোসেন (২৯) এবং আবু সাঈদ (২৫) দম্পতির কাছে গিয়ে নিরাপত্তার কথা বলে তাদের হাসপাতালের নতুন ভবনের নিচতলায় নিয়ে যান। এরপর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে নিচে আটকে রেখে, কিশোরীকে দ্বিতীয় তলায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন ওই দুই আনসার সদস্য।
আটককৃত দুই আনসার সদস্য হলেন:
১. শাহাদাত হোসেন: টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
২. আবু সাঈদ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সাধারণ রোগী ও স্বজনদের সহায়তায় অভিযুক্তদের আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
​হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তৌহিদুল ইসলাম জানান, “বিষয়টি জানার পরপরই আমরা সব আনসার সদস্যকে তলব করে অভিযুক্তদের চিহ্নিত করি। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।”
​সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরী কান্নায় ভেঙে পড়ে বলেন, “নিরাপদ ভেবে হাসপাতালে আশ্রয় নিতে এসেছিলাম, কিন্তু তারাই আমার ওপর পাশবিক নির্যাতন চালালো। আমি এই ঘটনার কঠিন বিচার চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT