1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

​বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, কাউনিয়ায় চাঞ্চল্য।

​নিজস্ব প্রতিবেদক, কাউনিয়া (রংপুর)
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, কাউনিয়া (রংপুর)

কাউনিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক তরুণী। গত কয়েকদিন ধরে চলা এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রেমিক পলাতক থাকলেও ভুক্তভোগী তরুণী তার দাবিতে অনড় রয়েছেন।

অনশনরত তরুণীর নাম সাদিয়া আক্তার মিম (২০)। তিনি কাউনিয়া উপজেলার মালিপাড়া, বরুয়াহাট এলাকার মো. মোস্তফার মেয়ে। সাদিয়ার অভিযোগ, একই এলাকার মো. মতিন মিয়ার ছেলে মনিরুল ইসলাম মিঠুর (২৪) সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
​সাদিয়া জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিঠু তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিয়ের জন্য চাপ দিলে মিঠু ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যেতে থাকে। একপর্যায়ে মিঠু বিয়ে করতে পরিষ্কার অস্বীকৃতি জানালে কোনো উপায় না পেয়ে ন্যায়বিচারের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি।
মিঠু আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সব করেছে। এখন সে আমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের পাঁয়তারা করছে। সে আমাকে বিয়ে না করলে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা মিঠুর বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তরুণীর সাহসের প্রশংসা করছেন, আবার কেউ ঘটনাটি সামাজিকভাবে সমাধানের দাবি জানাচ্ছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মনিরুল ইসলাম মিঠু ও তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মিঠু বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে তরুণীর দাবি— আইনি হোক বা সামাজিকভাবে, মিঠুকে তাকে গ্রহণ করতেই হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT