1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুরে ৬টি আসনে প্রতীক পেলেন যারা।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৮ জন দলীয় প্রতীক পেয়েছেন। অন্য ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্যান্য প্রতীক পেয়েছেন তারা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জেলা প্রশাসকের মিলনায়তনে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর সকাল ১০ টায় একই স্থানে প্রতীক বরাদ্দ প্রদান করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান।
প্রতীক পেলেন যারা, রংপুর-১ (গংগাচড়া-সিটির আংশিক) আসনে ৬ ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৫ জন প্রার্থী দলীয় প্রতীক পেয়েছেন। রংপুর-৩ (সিটি-সদর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এরমধ্যে ৬ জন দলীয় প্রতীক পেয়েছেন। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী হরিণ প্রতীক ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান পেয়েছেন সূর্যমুখী ফুল। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এরমধ্যে ৭ জন পেয়েছেন দলীয় প্রতীক। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: শাহ আলম বাশার হরিণ প্রতীক পেয়েছেন। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এরমধ্যে ৯ জন পেয়েছেন দলীয় প্রতীক। একজন স্বতন্ত্র প্রাথী খন্দকার মুকিত আল মাহমুদ পেয়েছেন ফুটবল প্রতীক। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এরমধ্যে ৫ জন পেয়েছেন দলীয় প্রতীক। এই আসনে তিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যথাক্রমে আবু জাফর মো: জাহিদ ঘোড়া, খন্দকার শাহীদুল ইসলাম ফুটবল ও তাকিয়া জাহান সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন।

এদিকে রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী হরিণ প্রতীক পেয়েছেন। তিনি এবারে হরিণ প্রতীকে লড়বেন। এছাড়াও এই আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান লড়বেন সূর্যমুখী ফুল প্রতীকে।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৮ জন দলীয় প্রতীক পেয়েছেন। অন্য ৭ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে অন্যান্য প্রতীক পেয়েছেন। আশা করছি প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ আসনে আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT