1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

​রংপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: নির্যাতনে হত্যার অভিযোগে সড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

রংপুরে পুলিশ হেফাজতে মাদক মামলার এক আসামির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর মেডিকেল মোড় এলাকা। নিহতের পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহত ব্যক্তির নাম মুকুল, পেশায় তিনি একজন ট্রাক চালক ছিলেন। পুলিশ জানায়, তিনি রংপুরের পরশুরাম থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
​নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়িতে যখন মুকুল গরুকে পানি খাওয়াচ্ছিলেন, তখন পরশুরাম থানার কয়েকজন পুলিশ সদস্য এসে তাকে ধরে নিয়ে যায়। সেই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহত মুকুলের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “সে সময় সে পুরোপুরি সুস্থ ছিল। তার কোনো রোগ ছিল না। পুলিশ তাকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর এল। সুস্থ মানুষ যাওয়ার পরই কীভাবে মারা গেল? লাশ ফেলে পুলিশ কেন পালিয়ে গেল? আমার দুইটা ছোট বাচ্চা, তাদের আমি এখন কীভাবে মানুষ করব?”
​পরিবারের দাবি, হেফাজতে থাকাকালে অমানুষিক নির্যাতনের মাধ্যমেই তাকে মেরে ফেলা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তবে পুলিশের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরশুরাম থানার এক পুলিশ কর্মকর্তার দাবি, আসামিকে আটকের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​পুলিশের প্রাথমিক ধারণা, মুকুল স্ট্রোক করে মারা গেছেন। হাসপাতালের ওয়ার্ডবয়রা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে।
রাত দেড়টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে রংপুর-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রুটে চলাচলকারী মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাসগুলো দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। এতে সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, এই ঘটনার পেছনে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে তারা রাজপথ ছাড়বেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT