1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

নীলফামারী ও গাইবান্ধায় র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‍্যাব সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ১২টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন ৩নং বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জলঢাকা-ডালিয়া সড়কের পূর্ব পাশে মোঃ তোফাজ্জল (৬০), পিতা—মৃত আছির উদ্দিনের বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এদিকে, একই দিনে রাত ২টা ৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অপর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ঈদগাহের পশ্চিম পাশে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT