1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুর-১: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়ার ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।

রংপুর-১ আসনের মনোনয়ন সংক্রান্ত এই বিষয়টি গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। গত ১ জানুয়ারি রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান মঞ্জুম আলীর মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ থাকায় তা বাতিল করেন। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ১৭ জানুয়ারি কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, কিন্তু বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট দায়ের করেন।

আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, “হাইকোর্ট ২১ জানুয়ারি মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। আপিল বিভাগ আজ সেই হাইকোর্টের আদেশ বহাল রেখেছে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।” মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রথমে মনোনয়নপত্র বাতিল হলেও পুনর্বিবেচনার জন্য মঞ্জুম আলী আপিল করেছিলেন। ১৭ জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্তে তা বাতিলের স্থিতি বহাল থাকায় নির্বাচনে তার অংশগ্রহণ বন্ধ হয়ে গেছে।

রংপুর-১ আসনে মঞ্জুম আলী ছাড়া বৈধ মনোনয়নপত্রধারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্টের মো. আনাস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT