1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুর মেডিকেল মোড়ে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল মোড় এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩-এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় আহনাব পরিবহণের একটি বাস তল্লাশি করে বাসের বক্সে রাখা একটি ট্রলি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসটির সুপারভাইজার মো. নুর আলম সিদ্দিকী (৪৪) ও হেলপার মো. মেরাজ (২৬)। নুর আলম রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর লক্ষীপুর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা এবং মেরাজ রংপুর মহানগরীর কোতয়ালী থানার রামপুরা এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে বাসযোগে পরিবহণের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আগে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে জব্দ করা গাঁজাসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১৩।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT