1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

জামালগঞ্জে স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন।

জামালগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

জামালগঞ্জ প্রতিনিধি:

‎সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবাবার সকালে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি ও উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সাচনা বাজার সিএন্ডবি রোডের অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে সাচনাবাজার বণিক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাচনাবাজার বণিক কল্যান সমিতির সহসভাপতি ও সাবেক উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সহসভাপতি ও সদর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মো. আলাই মিয়া, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ,জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বর্তমানে প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান বক্তব্য বলেন সাচনা বাজারে সি এন বি রোড বেহেলী রোডে সাধারণ জনসাধারণের চলা চল করতে ভোগান্তি পোহাতে হয় ও বিশেষ করে ইস্কুল কলেজের ছাত্র ছাএীগন আসা যাওয়ার পথে ইভটিজিং স্বীকার হয়ে থাকে, এই উপজেলা আইন শৃঙ্খলা মিটিয়ে বহুবার আলোচনা করে ও সুরা পাওয়া যায়নি তাই প্রশাসনের কাছে শতভাগ সু দৃষ্টি আকর্ষণ করছি।

সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বুরহান উদ্দিন, ইয়াসিন, বিভিন্ন ব্যবসায়ী, সিএনজি চালক, পরিবহন শ্রমিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎এসময় বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত একটি স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়নি। এতে বাজারের প্রধান প্রধান সড়ক ও সিএন্ডবি সড়কের দুপাশে যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কে চলাচল ব্যাহত হচ্ছে এবং বাজার এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজগামী শিক্ষক ও শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। ব্যস্ত সময়গুলোতে সাধারণ পথচারী ও ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড স্থাপন না করা হলে এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT