1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

র‌্যাব-১৩-এর অভিযানে এস্কাফ ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

রংপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ৩ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের জোড়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংক ও সিটের মাঝখানে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ডাকুর খামার এলাকার মো. মোরসালিন মিয়া (১৯) ও মো. রুবেল মিয়া (২২)। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর এলাকার হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মো. তাউহিদ ইসলাম রতন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো ইজিবাইকের পেছনের সিটের সামনে চা পাতার প্যাকেটের ভেতরে লুকানো ছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT