1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

শ্রীনগরে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরির মামলায় ২ আসামীর কারাদন্ড।

ডেস্ক রিপোর্টঃ
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকা হতে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরির মামলায় দোষী সাব্যস্ত করে আসামী হাকিম মাতাব্বর (৪০) কে পেনাল কোডের ৩৭৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও অপর আসামী কামাল ফকির (৪৬) কে পেনাল কোডের ৩২৮ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।রোববার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সারাফুজ্জামান আনছারী এ রায় দেন। রায় প্রচারের সময় আসামী হাকিম মাতাব্বরকে পুলিশ হেফাজত হতে আদালতে হাজির করা হলে রায় প্রচারের পরে তাকে পুনরায় কারাগারে প্রেরন করেন। অপর আসামী কামাল ফকির পূর্ব হতে পলাতক থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামী হাকিম মাতাব্বর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মৃত সুলতান মাতাব্বরের ছেলে ও অপর আসামী কামাল ফকির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের কাঞ্চন ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আরিফ।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ মে শ্রীনগর উপজেলার ছোট নিমতলী এলাকার মোসলেম মাতবরের ছেলে মাহাবুব মাদবর প্রতিদিনের ন্যায় ইজি বাইক ভাড়ায় চালানোর জন্য সকাল ৮ টার দিকে বাড়ি হতে বের হয়। একই তারিখ দুপুর আড়াইটার দিকে ইজি বাইক চালক মাহাবুব নিমতলী অটোষ্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকলে আসামীরা হাসাড়া হতে টাইলস নিয়ে পুনরায় বড় নিমতলা হাফডাউন যাতায়াত করার জন্য ইজি বাইক ভাড়া করে। গাড়িটি চালিয়ে যাওয়ার সময় আসামী হাকিম মাতাব্বর ও সহযোগী অজ্ঞাতনামা ০২ জন যাত্রীবেশী ইজিবাইকের ভিতর উঠলে ইজি বাইক চালক মাহাবুবকে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে গাড়িটি নিয়ে পলিয়ে যায়। পরে মাহাবুবকে স্থানীয় লোকজন শ্রীনগর সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিতসা করান।এ ঘটনায় ইজি চালক মাহাবুবের বাবা মোসলেম মাতবর বাদী হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী হাকিম মাতাব্বরকে গ্রেফতার করে আদালতে পাঠালে হাকিম মাতাব্বর আদালতে ঘটনার বিষয়ে দোষ স্বিকার করে জবানবন্দি দিলে তার স্বিকারোক্তির উপর ভিত্তি করে অপর আসামী কামাল ফকিরকে সনাক্ত করে। আদালতে চলমান মামলায় ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত দোষী সাব্যস্ত রায় ঘোষনা করেন।বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আরিফ জানান, আদালতের রায় প্রচারের পর এক আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামী পলাতক থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত।এ ব্যাপারে রাস্ট্র পক্ষের আইনজীবী সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ইজিবাই চালককে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরি করার অপরাধে আদালত দুটি ধারায় দুই আসামীকে দুই বছর করে কারাদন্ডের রায় দেন। আদালতের রায়ে আমরা রাস্ট্র পক্ষ সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT