1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুরে মোবাইল কোর্টে ইউপিভিসি পাইপ কারখানাকে জরিমানা।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একটি ইউপিভিসি পাইপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইউপিভিসি পাইপ পণ্যের ক্ষেত্রে বিএসটিআই সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নগরীর শালবন এলাকার হরিণ প্রেসে অবস্থিত মেসার্স রিয়াদ ইউপিভিসি পাইপ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০/৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট) মো. তাহাজিবুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT