1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

নাবালিকা অপহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় কোতয়ালী থানার একটি চৌকস টিম রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি গুরুত্বপূর্ণ মামলার আসামীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

সূত্রে জানা যায়, কোতয়ালী থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০২/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৭/৩০ এর আলোকে এজাহারনামীয় ১নং আসামী মোঃ আহসান হাবিব রমিও (৩৩), পিতা-মোঃ রাশেদুল ইসলাম, সাং-দক্ষিগঞ্জ, থানা-কোতয়ালী মেট্রো, রংপুর মহানগরকে গত ০৫/০২/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় ঢাকার বসিলা গার্ডেন সিটির একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়। একই সময় ভিকটিম নাবালিকা’কে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামী বিবাহিত হওয়া সত্ত্বেও ভিকটিমকে বিবাহের প্রলোভনে ফুসলিয়ে দীর্ঘদিন ধরে তার শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। গত ০২/০২/২০২৬ খ্রিঃ সকালে ভিকটিম নিখোঁজ হলে পরিবার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপহরণের ঘটনা নিশ্চিত হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে প্রেরণের আবেদন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT