1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে এ আসন ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এই উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

এবার আর আমজনতা দলের হয়ে নয়, জামায়াত বা এনসিপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান হিরো আলম। তিনি বলেন, ‘আমাকে মানুষ চেনে। বগুড়া-৬ আসনে আমার বাড়ি। যেহতু এই আসনে উপনির্বাচন হচ্ছে। তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে দল থেকে করতে চেষ্টা করছি। সেই হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-র হয়ে।’

‘জামায়াত ও এনসিপিকে আমার ভালো লাগে। তাই আমি এই দুই দলের কাছে মনোনয়ন চাইবো। আমি আশা করছি দল দুটি; আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে’, – যোগ করেন আলম।

তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার ইচ্ছা থেকেই আবারও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অতীতের নির্বাচনী অভিজ্ঞতা থেকেই এবার আরও প্রস্তুতি নিয়ে মাঠে নামবো।’

রাজনৈতিক অঙ্গনে ভিন্নধর্মী উপস্থিতির কারণে হিরো আলম বরাবরই আলোচনায় থাকেন। ২০২৩ সালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়ে ছিলেন হিরো আলম। এই উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৬ আসনে ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। এই আসনে জামানত রক্ষার জন্য দরকার ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT