1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রাজবাড়ীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

ডেস্ক রিপোর্ট 

রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে রোববার এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ওই তরুণী। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণকেন্দ্রের একটি কক্ষে ধর্ষণের এ ঘটনা ঘটে।

ওই তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন।

অভিযুক্ত দুই যুবক হলো আকাশ মণ্ডল (২৯) ও জামাল মণ্ডল (২৩)। আকাশের বাড়ি সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে। জামালের বাড়িও একই ইউনিয়নে।
মামলার বরাতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি সজল ও ওই তরুণীর প্রেমের সম্পর্ক ভেঙে যায়। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল তাঁকে ফোন করে পাংশায় আসতে বলেন। সজল ও তাঁকে বিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে গত ২৭ ফেব্রুয়ারি ওই তরুণী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাঁকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণকেন্দ্রের একটি কক্ষে নিয়ে গিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের দুল আসামিরা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT