1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

আশাশুনি প্রেস ক্লাবে পুলিশ সুপারের পরিদর্শন ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
আশাশুনি প্রেস ক্লাবে পুলিশ সুপারের পরিদর্শন ও মতবিনিময়
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার) আশাশুনি প্রেস ক্লাব পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি প্রেস ক্লাবে পৌঁছান।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “আশাশুনির সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করে আসছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরো শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।” তিনি সঠিক তথ্য উপস্থাপনা ও জনস্বার্থে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিআইও-১ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন। প্রেস ক্লাবের সভাপতি জি. এম. আল ফারুক, নবনির্বাচিত সভাপতি এস. কে. হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি. এম. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য তৌহিদুজ্জামান, আরিফুল ইসলাম, মাহবুবুল হাসনাইন টুটুলসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT