1. admin@newsbanglatv24.com : admin :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

আশাশুনি বিএনপির সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন কাজী আলাউদ্দিন

তৌহিদুজ্জামান
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আশাশুনি বিএনপির সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন আশাশুনি উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, দলীয় অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন।

শুক্রবার সকালে তিনি মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে কবরস্থানে দোয়া-মাহফিলে অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

কাজী আলাউদ্দিন বলেন, “এস এম রফিকুল ইসলাম ছিলেন আশাশুনি বিএনপির শক্তিশালী স্তম্ভ। সংগঠনের সংকটকালীন সময়ে তিনি যে ত্যাগ, সাহস ও নেতৃত্ব দেখিয়েছেন, তা আজও দলকে প্রেরণা জোগায়। তার অবদান কখনো ভুলে যাওয়ার নয়।”

এসময় তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “অতীতের নেতাদের আদর্শ ও ত্যাগকে অনুসরণ করেই আমাদের সামনে এগোতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই হবে সকল শহীদ ও প্রয়াত নেতাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

জিয়ারতে অংশ নেন স্থানীয় বিএনপি আশাশুনি উপজেলা বি এন পির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, আশাশুনি বি এন পির সদস্য সচিব মশিউর হুদা তুহিন ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ,  স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সিনিয়র সাংবাদিক আলী নেওয়াজ।

মরহুম এস এম রফিকুল ইসলাম আশাশুনি উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় শৃঙ্খলা, মানুষের প্রতি ভালোবাসা এবং ত্যাগের জন্য তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীরভাবে সমাদৃত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT