1. admin@newsbanglatv24.com : admin :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

দরমুজখালি–বসন্তপুর সড়কে কার্পেটিংয়ের অঙ্গীকার: সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে কাজী আলাউদ্দিন

রিপোর্টার ফজলুল
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

দরমুজখালি–বসন্তপুর সড়কে কার্পেটিংয়ের অঙ্গীকার: সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে কাজী আলাউদ্দিন

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন বলেছেন, “আমি পুনরায় নির্বাচিত হলে দরমুজখালি থেকে বসন্তপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি আধুনিক উপজেলা গঠনে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।”
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠক ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ডা. এএফএম রুহুল হককে ৪২ হাজার ভোটে পরাজিত করে নির্বাচিত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে কাজী আলাউদ্দিন বলেন, “দল তখন আমাকে জনসেবার সুযোগ দিয়েছিল। এমপি থাকাকালে কালিগঞ্জ–দেবহাটার ১৭টি ইউনিয়নের প্রতিটি মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন করেছি। কখনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের প্রশ্রয় দিইনি।”

তিনি আরও বলেন, “একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের প্রলোভনের কথা বলবে, কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান। আমাকে দেখতে বা সমস্যা জানাতে কারও কাছে দালালি করতে হবে না। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।”

ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল–মৌখালী এলাকার অবহেলিত রাস্তাসহ সকল উন্নয়ন কাজকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার অনুরোধ জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও সুশাসিত অঞ্চল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মন। পরিচালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও হাফিজুর রহমান শিমুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মো. রেজাউল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি;
আল–মাহমুদ ছট্টু;
মো. রফিকুল ইসলাম বাবু, সভাপতি, রতনপুর ইউনিয়ন বিএনপি;
নাজমুল ইসলাম বাবু, সভাপতি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি;
ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, রতনপুর ইউনিয়ন বিএনপি;
প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার, ধলবাড়িয়া;
মো. রফিকুল ইসলাম, মেম্বার, ধলবাড়িয়া;
শেখ আব্দুল করিম, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি।

উঠান বৈঠকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী, বিএনপি, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT