1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

নাভারণ–সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নাভারণ–সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
নাভারণ–সাতক্ষীরা মহাসড়কের সাতমাইল (আমতলা) এলাকায় বাসচাপায় হালিমা খাতুন (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন যশোরের ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের মতি দফাদারের স্ত্রী। তিনি সাতমাইল এলাকার বাসিন্দা রাজ্জাকের বোন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘লিটন ট্রাভেলস’ পরিবহণের একটি বাস সাতমাইল এলাকায় পৌঁছালে হঠাৎ সড়ক পারাপারের সময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হালিমা খাতুন। দুর্ঘটনার পরপরই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নাভারণ হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত চালক ও হেলপারদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা জানিয়েছেন, তারা এ ঘটনায় মামলা করতে আগ্রহী নন।

পুলিশ বলছে, স্বজনরা মামলা না করলেও ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT