1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

তৌহিদুজ্জামান
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। প্রচণ্ড শ্বাসকষ্ট ও জটিল শারীরিক পরিস্থিতির কারণে তাঁকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন) স্থানান্তর করা হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা ব্যবস্থা জোরদার করেন। পরে শারীরিক জটিলতা আরও বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ ঘটনায় বিএনপির নেতা–কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন স্থানে দলীয় উদ্যোগে দোয়া মাহফিল, প্রার্থনা ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

এক বিবৃতিতে দলীয় নেতারা বলেন, “মহান আল্লাহ্ রাব্বুল আলামিন দেশনেত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন—আমিন।”

চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT