1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

ক্ষমতায় নয়, সেবায় বড়—মানবিকতার প্রতিচ্ছবি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মানুষের প্রতিনিধিত্ব মানে শুধু অফিসের চেয়ারে বসা নয়—মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো। একজন জনপ্রতিনিধির কাছে মানুষের সবচেয়ে সাধারণ আর জরুরি প্রয়োজনগুলোর একটি হলো স্বাক্ষর। অথচ দুঃখজনক সত্য হলো, অনেক চেয়ারম্যানই যেন এই স্বাক্ষর দেওয়াটাকেই বড় কষ্টের কাজ মনে করেন। কখনো সময় নেই, কখনো ব্যস্ততা—এমন নানা অজুহাতে মানুষকে ঘুরতে হয় দিনের পর দিন।

কিন্তু এর সম্পূর্ণ ব্যতিক্রম একটি নাম আছে—মাওলানা আবু বকর সিদ্দিক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ বিভাগের জেলা সহ-সভাপতি, আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমির ও ১ নং শোভনালী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান।

সেদিন তিনি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন। ব্যস্ততা আর দায়িত্বের চাপ ছিলো চোখে মুখে। ঠিক তখনই এক ব্যক্তি দৌঁড়ে এসে বললেন—
“হুজুর, একটু দাঁড়ান… একটি স্বাক্ষর লাগবে।”

অন্য কেউ হলে হয়তো বলতেন, “এখন নয়, পরে আসেন।”
কিন্তু না—মাওলানা আবু বকর সিদ্দিক থেমে গেলেন। ফিরে তাকালেন মানুষটির দিকে। কোন বিরক্তি নয়, কোন দ্বিধা নয়—বরং সঙ্গে সঙ্গেই কাগজটি নিয়ে স্বাক্ষর করে দিলেন।

একটি ক্ষুদ্র কাজ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একজন প্রকৃত নেতার চরিত্র।
মানুষের জন্য নিজের সময়, নিজের ব্যস্ততা, নিজের প্রয়োজন পাশে সরিয়ে রেখে মুহূর্তেই সেবা দেওয়া—এটাই তো একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়।

আজ সমাজে এমন মানুষ খুবই কম।
জনগণের সেবাকে নিজের দায়িত্ব নয়, বরং ইবাদত মনে করেন যারা, তারাই সমাজকে বদলে দিতে পারেন। আর সেই বিরল মানুষগুলোর একজন হলেন মাওলানা আবু বকর সিদ্দিক।

শোভনালী ইউনিয়নের মানুষের মুখে মুখে তার এই মানবিকতার কথা।
একজন চেয়ারম্যানের আসল পরিচয় তাঁর পদবি নয়—তাঁর আচরণ, তাঁর সেবা, আর মানুষের জন্য তাঁর নিঃস্বার্থ ভালোবাসা।
এ কারণে তিনি আজ শুধু একজন চেয়ারম্যান নন, বরং মানুষের কাছে বিশ্বাসের নাম, ভরসার ঠিকানা।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT