1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন বিএনপি নেতার যোগদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন বিএনপি নেতার যোগদান

ফজলুল হক, (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন এবং এক বিএনপি নেতার জামায়াতে আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে এলাকায় নতুন রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে।
গত শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে নবনির্মিত অফিস উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মোঃ আফসার উদ্দীন জানান, জামায়াতে ইসলামীর কর্মসূচি ও কার্যক্রম তার কাছে ইতিবাচক মনে হওয়ায় তিনি দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়নের সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান হাবিবী, ইউনিয়ন আমীর মাষ্টার মুহাঃ ইব্রাহীম বাহারী, ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক জামাল ফারুক, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল ফারুক মন্টু, ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আযাদী, জামায়াত নেতা মাওলানা মাহবুবুর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ ফারুক হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ নূর ইসলাম পাড়, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মাষ্টার আবু হাসান, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ মুজিবর রহমান, ইউনিয়ন মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মোঃ অহিদুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওঃ মোস্তফা হাবিবুর রহমান, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সেক্রেটারি মাষ্টার হাবিবুর রহমান, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন, জামায়াত নেতা রেজাউল করিম, ৮ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

উদ্বোধন ও যোগদান অনুষ্ঠানে নেতারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী এবং জনমুখী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT