1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কেএমপির পুলিশ সদস্যদের অংশগ্রহণে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা”অনুষ্ঠিত

রিপোর্টার শেখ মাহতাব হোসেন
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কেএমপির পুলিশ সদস্যদের অংশগ্রহণে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা”অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (০৬ ডিসেম্বর) “সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ শনিবার (০৬ ডিসেম্বর)সকালে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়। ইভেন্টটিতে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১২৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

ম্যারাথনের রুট ছিল শিববাড়ি মোড়-জোড়াগেট-মহিলা কলেজ মোড়-বয়রা বাজার মোড়-পুলিশ লাইন্স মাঠ।

ম্যারাথন ইভেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, শারীরিক সক্ষমতা কেবল ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়, এটি কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের জন্য খুব জরুরি। নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যা আমাদের কাজের দক্ষতা বাড়ায়, মানসিক দৃঢ়তা তৈরি করে এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। আজকের এই মিনি ম্যারাথন শুধু দৌড় নয়, এটি পুলিশ সদস্যদের ফিটনেস বৃদ্ধি এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি পদক্ষেপ।

মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT