1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

আশাশুনিতে গভীর শ্রদ্ধায় মুক্ত দিবস পালিত

রিপোর্টার তৌহিদুজ্জামান
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে গভীর শ্রদ্ধায় মুক্ত দিবস পালিত
তৌহিদুজ্জামান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশাশুনি মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে আশাশুনি হানাদার মুক্ত হয়েছিল, যা স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আলহাজ্ব মনসুর আহমেদ, সাবেক কমান্ডার আব্দুল হান্নান, পিআইও আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাশ, আইসিটি কর্মকর্তা ও বড়দল ইউপি’র প্রশাসক চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল, উপজেলা জামায়াতে ইসলামের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস. এম. হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং আশাশুনির বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতির বীরদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT