1. admin@newsbanglatv24.com : admin :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

রংপুরে তিন মাসে ১৩ খুন, ৩৭ ধর্ষণ ৮৯৯ অপরাধে বিপর্যস্ত আইনশৃঙ্খলা

রতন রায়হান, রংপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

রংপুরে সাম্প্রতিক তিন মাসে ভয়াবহভাবে বেড়েছে খুন, ধর্ষণ ও নারী–শিশু নির্যাতনের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও অপরাধ দমনে কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় জনমনে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। সেপ্টেম্বর থেকে নভেম্বর—এই তিন মাসে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি খুন এবং ৩৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় জেলায় মোট ৮৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। সভায় জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জন খুন হয়েছেন। এ মাসে ৩৫টি চুরির পাশাপাশি ৪টি অপহরণ এবং ৯টি ধর্ষণের ঘটনা ঘটে। নারী নির্যাতনের শিকার হন ২৮ জন। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে জেলায় মোট অপরাধ সংগঠিত হয় ৩০৪টি, যা পরবর্তী মাসগুলোর তুলনায় ছিল বেশি। অক্টোবর মাসে খুনের ঘটনা ঘটে ৫টি। এ মাসে ৩২টি চুরি ও ৩টি সিধেল চুরির ঘটনা নথিভুক্ত হয়। একই সময়ে ৩টি অপহরণ ও একটি ডাকাতির ঘটনাও ঘটে। নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৪১ জন। ধর্ষণের ঘটনা ঘটে ২১টি, যার মধ্যে ২০টি ঘটেছে উপজেলার বিভিন্ন এলাকায়। অক্টোবরে মোট অপরাধের সংখ্যা দাঁড়ায় ৩১৩টি। নভেম্বর মাসে খুনের ঘটনা কমে ২টিতে নেমে এলেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমেনি। এ মাসে নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে মহানগরের বাইরে উপজেলা পর্যায়ে। এছাড়া ৭ জন ধর্ষণের শিকার হন। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরি হয়েছে ২টি। অপহরণের ঘটনা ঘটেছে ৩টি। নভেম্বরে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২টি।

‎আইনশৃঙ্খলা সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, ধর্ষণ ও নারী–শিশু নির্যাতনের অধিকাংশ ঘটনাই ঘটছে নগরীর বাইরে উপজেলা ও গ্রামাঞ্চলে। এতে গ্রাম পর্যায়ে নজরদারি দুর্বলতা এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থার ঘাটতির বিষয়টি আবারও সামনে এসেছে। ক্রমবর্ধমান অপরাধে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনেকেই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, অপরাধ দমনে থানা পর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে এবং বিশেষ অভিযান জোরদার করা হবে।সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভা থেকে অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণ, গ্রামাঞ্চলে পুলিশি টহল বাড়ানো এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT