1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল হারাগাছ: স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও বিচার দাবি।

রতন রায়হান, রংপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

​রতন রায়হান রংপুর প্রতিনিধি

​রংপুরের হারাগাছে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হারাগাছ পৌর স্বেচ্ছাসেবক দল।
​আজ বিকেলে হারাগাছ পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ মিছিলে অংশ নিয়ে হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে “হাদি হত্যার বিচার চাই” সম্বলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়।
​মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত।
এবং সন্ত্রাসীদের রুখতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত না হাদির পরিবার ন্যায়বিচার পাচ্ছে, ততক্ষণ তাদের এই প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT