1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

দহগ্রামে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি।

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

লালমনির হাট প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে দহগ্রাম–আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে একই দিন ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ডাংগারপাড়া এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভারত ও বাংলাদেশের যৌথ একটি গরু পারাপারকারী দল দহগ্রাম–আঙ্গোরপোতা ডাংগারপাড়া সীমান্তের ১/৭ নম্বর পিলার এলাকায় জড়ো হয়।

তাদের দেখে বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ী ক্যাম্পের সদস্যরা তাড়া করেন। এ সময় ঘন কুয়াশার কারণে পথ ভুল করে বিএসএফ সদস্য বেদ প্রকাশ বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে একটি বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি আঙ্গোরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় একই দিন বিকেলে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেয় বিজিবি। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন অংশ নেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি না চালিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানান, কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ ওই বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT