1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

সহিংস ও অস্থির এই বাংলাদেশকে চিনতে চাই না : মিঠুন চক্রবর্তী।

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার পর বাংলাদেশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

তার বক্তব্যে উঠে এসেছে হতাশা, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কার সুর।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু যে পরিস্থিতি এখন দেখছি, তাতে আমি খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই।’
তিনি আরও বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকে দিতে হবে।’
ছায়ানটে হামলা ও সাম্প্রতিক সহিংসতা ঘিরে ওপার বাংলার আরও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সবার কণ্ঠেই একটাই আহ্বান, সহিংসতা নয়, শান্তি ও মানবিকতাই হোক পথচলার দিশা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT