1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

বাংলাদেশ-ভারত যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন দেব।

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনা ও বৈশ্বিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কখনো কখনো পরিস্থিতি দেখে সত্যিই ভয় লাগে যেন দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে।

ছায়ানট ভবনে হামলা এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রতিক্রিয়া জানিয়েছেন টলিউডের শীর্ষ তারকা দেব। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
দেব বলেন, ‘ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা মানুষ যেন শান্তিতে থাকে। সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিষ্টান। গোটা পৃথিবীজুড়েই এখন যুদ্ধ আর সংঘাত। দেশ বাঁচানোর নামে বিপুল অর্থ অস্ত্র কিনতেই ব্যয় হয়ে যাচ্ছে।
শুধু বাংলাদেশ নয়, সামগ্রিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও শঙ্কার কথা জানান এই অভিনেতা-সাংসদ। তার ভাষায়, ‘মাঝে মাঝে সত্যিই ভয় লাগে। খবর দেখলে মনে হয় এখানেও যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান কিংবা ভারত-চীন। এই আতঙ্ক কোনো ভাবেই কাম্য নয়।
মানুষের মৌলিক চাহিদার কথাও তুলে ধরেন দেব। তিনি বলেন, ‘মানুষের প্রয়োজন খুব সামান্য। দুই বেলার খাবার, মাথার ওপর একটা ছাদ আর নিজের মানুষগুলোকে ভালো রাখা। এসবের জন্য অন্য মানুষকে মারার কোনো দরকার নেই। এখনই যদি এমন সহিংসতা বাড়ে, ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

সাক্ষাৎকারের শেষাংশে দেব বলেন, ‘সিনেমা চলুক বা না চলুক, আমরা সবাই যেন ভালো থাকি। শান্তিতেই বাঁচতে পারি এই প্রার্থনাই করি।
উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেবের মতো উদ্বেগ প্রকাশ করেছেন টলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সংগীতশিল্পী প্রমিতা মল্লিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT