1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ।

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার
ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। অভিনয় জীবন ও দেশ ছেড়ে পরিবারসহ তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই তার স্থায়ী বসবাস। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই কিংবদন্তি অভিনেতা।

সম্প্রতি এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে অবস্থান করবেন বলে জানান তিনি। এই সফরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশ গ্রহণ করবো।
তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবে বিশেষভাবে সফল হলেও বিভিন্ন ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেনমোহর, তিন কন্যা, বন্দুক প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT