1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের চারমাথা এলাকার বারপুর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বারপুর ফিলিং স্টেশনের পাশে অবস্থিত ‘টপাগো’ নামক একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় বগুড়া সদর থানার একটি নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে।
পুলিশ ধাওয়া শুরু করলে ডাকাতরা পুলিশবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সবুজ নার্সারির সামনে পৌঁছে ডাকাত দলটি আবারও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
ধাওয়ার একপর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত একটি ট্রাক এবং কোম্পানি থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক ও উদ্ধারকৃত শটগান জব্দ করে পুলিশ।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT