1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

স্কুলজীবনে প্রেমের প্রস্তাবে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মার, স্মৃতিচারণে ঐশী।

বিনোদন ডেস্ক।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। রুপালি পর্দায় যাকে সাধারণত শান্ত, সংযত ও লাবণ্যময়ী রূপে দেখা যায়, বাস্তব জীবনের এক স্মৃতিচারণে উঠে এলো তার একেবারেই ভিন্ন চিত্র।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করেন ঐশী। অনুষ্ঠানে তিনি জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবের জবাবে তার প্রতিক্রিয়া ছিল বেশ চমকপ্রদ।

ঐশীর ভাষায়, “প্রেমের প্রস্তাব দেওয়ার ধরন নয়, বরং প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।” তার এই মন্তব্য শুনে অনুষ্ঠানের সঞ্চালকসহ উপস্থিত সবাই বিস্মিত হয়ে যান।

সঞ্চালক তখন জানতে চান, কী পরিস্থিতিতে তিনি এমন আচরণ করেছিলেন। উত্তরে হেসে ঐশী বলেন, তখন তিনি মানসিকভাবে খুবই অপরিপক্ব ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিণতবোধ তার ছিল না।

স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা লজ্জিত ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে প্রকাশ্যে ক্ষমা চান ঐশী। তিনি বলেন, “সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি।”

স্কুলজীবনের এই মজার হলেও কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় পুরো অনুষ্ঠানজুড়েই ঐশীকে দেখা যায় হাসিখুশি ও স্বচ্ছন্দ মেজাজে। বর্তমানে ঢালিউডের এই ব্যস্ত অভিনেত্রী ছোট ও বড় পর্দার নানা কাজে নিয়মিত সক্রিয় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT