1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

হাজীরহাটে অবৈধ বালু পরিবহনের সময় ট্রাক্টরসহ যুবক গ্রেফতার।

সাগর মিয়া রংপুর প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সাগর মিয়া রংপুর প্রতিনিধি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত হাজীরহাট থানাধীন হাফিজিয়া মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই এস এম হাফিজ হায়দারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর রেখে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে মোঃ আরমান হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি হাজীরহাট থানাধীন রণচন্ডি ধনীপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানে বালু মাটি পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি SONALIKA ট্রাক্টর (মডেল: DI-35 RX) জব্দ করা হয়। এ ঘটনায় আরও একজন পলাতক আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে হাজীরহাট থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT