1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

নিজের গুলিতে বিজিবি সদস্যের আ’ত্ম’হ’ত্যা।

কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্পের ভেতরে নিজের অস্ত্রের গুলিতে সিপাহী মো. নাসিম উদ্দিন নামে এক বিজিবি সদস্য আ’ত্ম’হ’ত্যা করেছেন।বয়স ২৩ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ দিকে এ ঘ’টনা ঘটে।

বিজিবি বলেছে, তার পারিবারিক সমস্যা ছিল। এ কারণে আ’ত্ম’হ’ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, ১৫-বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিন গংগারহাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন সিপাহী মো. নাসিম উদ্দিন। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নিয়মিত ডিউটির জন্য ইউনিফর্ম পরিধান করে বের হন।

পরে তিনি তার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে নিজ কর্মস্থল গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের পূর্বপাশে গিয়ে বাউন্ডারির ভেতরে নিজের শরীরে এক রাউন্ড গুলি ফাঁয়ার করে। এতে তার বুকের ডান পাশে গুলিবি’দ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে বিজিবির সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

নি’হ’ত সিপাহী মো. নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে নাসিম ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পর তিনি এই আ’ত্ম’হ’ত্যা করেন বলে জানা গেছে। পারিবারিক সমস্যার কারণ হিসেবে আ’ত্ম’হ’ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT