1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার।

লালমনিরহাট প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফ (ESKuf DX) জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান চালায়।

অভিযানে খামারভাতি গ্রামের বাসিন্দা মো. লিয়াকত আলীর (৪৫) বসতবাড়ি থেকে ৯৬ বোতল এস্কাফ জব্দ করা হয়। এ সময় তাকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিয়াকত আলী নককেছ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিল জাতীয় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT